ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
চাঁদাবাজি: হান্নান মাসুদের মুচলেকায় ছাড়া পাওয়া সমন্বয়ক ফের আটক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে চাঁদাবাজির সময় সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে আছেন সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি (২৮), যিনি পূর্বেও একই অভিযোগে ধরা পড়েছিলেন। সে জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদ থানায় গিয়ে মুচলেকা দিয়ে কাবে মুক্ত করে নিয়ে আসেন।
গতকাল রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বসিলার ওই হাসপাতালে একটি নবজাতকের মৃত্যু কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির সুযোগ নেয় একটি চক্র। তারা সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতালের মালিকের কাছে চাঁদা দাবি করে এবং সেখানে ভিড় জমায়। পরিস্থিতি অবনতির দিকে গেলে মালিক সেনাবাহিনীকে খবর দেন। সেনারা ঘটনাস্থলে এসে রাব্বিসহ পাঁচজনকে আটক করে। আটক অন্যরা হলেন—হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) ও মো. শাহিন (৩৮)।
হাসপাতালের মালিক শিল্পী আক্তার বলেন, আমার হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেওয়ার পর কয়েকজন এসে আমাকে ও আমার ছেলেকে চাঁদা দেওয়ার জন্য হুমকি দেয়। আমি রাজি না হওয়ায় আরও কয়েকজন সমন্বয়ক পরিচয় দিয়ে প্রবেশ করে। পরে আমি সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে ঘটনাস্থল থেকে পাঁচজনকে নিয়ে যায়। তিনি আরও জানান, এ ঘটনায় তিনি থানায় গিয়ে চাঁদাবাজির মামলা করার আবেদন করেছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, সেনাবাহিনী চাঁদাবাজির ঘটনায় আটক পাঁচজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। বাদীর আবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আটকদের মধ্যে রাব্বির বিরুদ্ধে আগেও একই ধরনের মামলা রয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ১৯ মে রাতেও রাব্বি বিতর্কিত কর্মকাণ্ডে জড়ান। সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করে এবং ভেতরে প্রবেশের চেষ্টা করে। অভিযোগ পাওয়ার পর পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক রাব্বিসহ কয়েকজনকে আটক করেছিল। পরে জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদ থানায় গিয়ে মুচলেকা দিয়ে তাদের মুক্ত করেন।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী