ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ার ট্রেড এক্সপোতে আলো ছড়ালো বাংলাদেশি প্যাভিলিয়ন
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার সাবাহ প্রদেশের রাজধানী কোটাকিনাবালুতে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাবাহ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড এক্সপো-২০২৫, যেখানে বাংলাদেশ অংশ নিচ্ছে বিশেষ প্যাভিলিয়ন নিয়ে। স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে রোববার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত। মেলার আয়োজন করেছে ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার কাম ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি বাংলাদেশের প্যাভিলিয়ন ও “প্রাণ” এর বুথ ঘুরে দেখেন এবং প্রদর্শিত বিভিন্ন খাদ্যসামগ্রীর প্রশংসা করেন।
বাংলাদেশ প্যাভিলিয়নে অতিথিদের স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। তিনি দর্শনার্থীদের বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য সম্পর্কে অবহিত করেন এবং সাবাহ রাজ্যে বাংলাদেশের জনপ্রিয় পণ্যের বাজার সম্প্রসারণে সরকারি সহযোগিতা কামনা করেন।
এ সময় ডেপুটি চিফ মিনিস্টার বাংলাদেশ হাইকমিশনকে মেলায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং “প্রাণ”সহ অন্যান্য রপ্তানিযোগ্য পণ্যের মানের প্রশংসা করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের হাইকমিশনার ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠান প্রতিনিধিদের সম্মাননা সনদ প্রদান করেন।
মেলায় আরও উপস্থিত ছিলেন আয়োজক ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট নাটালি ফুং, অর্গানাইজিং চেয়ারম্যান দাতুক রিচার্ড লিম, সাবাহ রাজ্য সরকারের বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধি এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা।
দ্বিতীয় দিনে (২৭ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত হাইকমিশনার ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি ভবিষ্যতে ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যেখানে ফেডারেশন আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশ প্যাভিলিয়নে খাদ্য ও পানীয়, পাটজাত ও চামড়াজাত পণ্য, সিরামিকস, প্লাস্টিক পণ্য, তৈরি পোশাকসহ নানা রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শিত হচ্ছে। আশা করা হচ্ছে, এ প্রদর্শনী মালয়েশিয়ার সাবাহ প্রদেশসহ পূর্বাঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ