ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
রাশিয়ার হামলায় তীব্র বিস্ফোরণে পুড়ছে কিয়েভে
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে হামলা শুরু হয়। যা এখনো চলছে বলে সর্বশেষ তথ্যে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
হামলায় ব্যাপকভাবে ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর এবারই কিয়েভ ও এর আশপাশের এলাকায় সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে রুশ সেনারা।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ বছর বয়সী এক কন্যাশিশুও রয়েছে। তবে ইউক্রেন সরকার এখনো শিশুটির মৃত্যুর তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিল সাইবিহা বলেছেন, কিয়েভে “বড় ধরনের হামলা” চালিয়েছে রাশিয়া। এতে কয়েকশ ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে। তিনি এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, “এই যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তার দল, অর্থনীতি এবং সরকারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ জরুরি। এর মাধ্যমেই তাকে যুদ্ধ থামাতে বাধ্য করা যাবে।”
কিয়েভ ছাড়াও দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সেখানে অন্তত ১৬ জন আহত হয়েছেন এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রাজধানীতে আকাশে অসংখ্য ড্রোন দেখা যায়, যেগুলো ভূপাতিত করতে প্রতিরক্ষা মিসাইল ছোড়ে ইউক্রেনের সেনারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টানা কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরণ ও মিসাইল প্রতিরোধের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত হামলা চলেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, হামলায় একটি কার্ডিওলজি হাসপাতালে আগুন ধরে যায়।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা