ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নেপালের সাবেক প্রধানমন্ত্রী প্রকাশ্যে এসে যা জানালেন
আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র এক মাস না পেরুতেই নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি আবারও প্রকাশ্যে আসেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালবেন না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অলি বলেন, “আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?” তিনি যোগ করেন, “আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় ফিরিয়ে আনব এবং শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করব।”
জেন-জির আন্দোলনের মধ্যে ১৮ দিন আগে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে থাকা কেপি শর্মা এতদিন আড়ালে ছিলেন। তবে গতকাল তিনি প্রথমবার প্রকাশ্যে ফিরে আসেন।
তিনি অভিযোগ করেন, জেন-জির তাণ্ডবের পর গঠিত সরকার জনগণের প্রকৃত ম্যান্ডেট নিয়ে আসেনি, বরং সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। এছাড়া কোনো ষড়যন্ত্রে তার জড়িত থাকার বিষয়টি তিনি অস্বীকার করেন।
অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে কেপি শর্মা বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে যে নির্দেশনা দিয়েছেন তার রেকর্ডিং প্রকাশ করা হোক। তিনি দাবি করেন, তার এবং তার মন্ত্রিসভার অনেক সদস্যের পাসপোর্ট জব্দের পরিকল্পনা তার অধিকার ক্ষুণ্ন করতে চাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের