ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সেন্টমার্টিনে পর্যটন বন্ধ নয়, সীমিত করা হয়েছে: পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সেন্টমার্টিন দ্বীপে পর্যটন কখনোই বন্ধ করা হয়নি, বরং প্রকৃতি, পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় তা নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর পান্থপথে নদী ভবনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা বলেন, "সেন্টমার্টিন আমাদের জাতীয় সম্পদ। সেন্টমার্টিন বাঁচলে পর্যটন বাঁচবে।" পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
পরিবেশ উপদেষ্টা বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে ও জনগণ ঐক্যবদ্ধ হলে, এক এবং অভিন্ন উদ্দেশ্যে নদী রক্ষা করা সম্ভব। তিনি বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউটকে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন এবং তাদের বাজেট মাত্র ৮৩ লাখ টাকা হওয়ায় হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, এই বাজেটে কোনো গবেষণা সম্ভব নয়। এজন্য বাজেট বাড়ানো হয়েছে এবং চারটি দায়িত্ব দেওয়া হয়েছে— সুন্দরবন ও পাহাড়ি এলাকার নদী জরিপ, সংকটাপন্ন নদী জরিপ, আন্তসীমান্ত নদীর তালিকা প্রণয়ন এবং বালু-পাথর উত্তোলনের প্রভাব মূল্যায়ন।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহ। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ নদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন।
এ বছর তিনটি ক্যাটাগরিতে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গবেষণায় এই পুরস্কার পেয়েছেন হালদা রিসার্চ ল্যাবের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া, সাংবাদিকতায় দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান এবং সংগঠনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত