ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নির্বাচন নিয়ে ইউরোপীয় প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে বিএনপি। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয় এবং এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে, যা শেষ হয় সকাল ১১টা ১০ মিনিটে।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ ও ফলো-আপ বিশেষজ্ঞ মি. রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা। বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, পর্যবেক্ষণ কার্যক্রম এবং নির্বাচনের পরবর্তী ফলো-আপ প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। বিএনপি নেতারা প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে, একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সমান সুযোগ নিশ্চিত করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী