ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জাতিসংঘে নেতানিয়াহুর উত্তেজিত ভাষণ
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অভিযোগ করেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ইউরোপীয় দেশগুলো ইসরায়েলকে বিপজ্জনক পথে ঠেলছে।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে আপনারা আসলে ইহুদি হত্যাকে সমর্থন করেছেন। একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাদের গলায় ছুরি ধরবে—এটা আমরা কখনও মেনে নেব না।
তবে নেতানিয়াহু ভাষণ দিতে ওঠার পর মিলনায়তনের অধিকাংশ রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধি হল ছেড়ে বেরিয়ে যান। ফাঁকা মিলনায়তনে উত্তেজিত কণ্ঠে তিনি ইউরোপীয় নেতাদেরও কটাক্ষ করে বলেন, “নিষ্ঠুর মিডিয়া এবং ইহুদিবিরোধী মবের মুখোমুখী হওয়ার সাহস আপনাদের নেই; তাই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে হামাসকে পুরস্কৃত করছেন এবং ইসরায়েলকে আত্মহত্যার পথে ঠেলছেন। কিন্তু আমরা এটা কখনও মেনে নেব না।”
গত সোমবার ফ্রান্স ও সৌদির যৌথ উদ্যোগে আয়োজিত বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, যুক্তরাজ্য, লুক্সেমবার্গসহ কয়েকটি দেশও এই স্বীকৃতি দেয়। সম্মেলনে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন এবং পশ্চিম তীরের ইসরায়েলি দখল বন্ধ করার দাবিও তোলানো হয়।
তবে জাতিসংঘে বক্তব্যে পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের দখল কার্যক্রমের কোনো প্রসঙ্গ নেই। ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও পশ্চিম তীরের ফিলিস্তিনি সরকারকে নেতানিয়াহু ‘আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন।
উল্লেখ্য, নেতানিয়াহু রাজনীতির শুরু থেকেই দ্বি-রাষ্ট্র সমাধানের বিরোধী। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান পরিচালনার কারণে আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তিনি দুই বছরের মধ্যে অভিযান বন্ধের নির্দেশ দেননি।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক