ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
সীমান্তে ১৮টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক
ডুয়া ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে স্বর্ণের ১৮টি বারসহ মো. নুর হোসেন (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। স্বর্ণের বারগুলো ওজন ২ কেজি ১৮ গ্রাম।
আটক নুর হোসেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে। সোমবার (১৩ জানুয়ারি) মধ্য রাতে মুজিবনগর সীমান্তের ১০৪ নম্বর পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান।
তিনি জানান, ১৩ জানুয়ারি রাতে গোপন তথ্য পেয়ে মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রফিকুল ইসলাম সঙ্গীসহ তার ফোর্স নিয়ে সেখানে অবস্থান নেন। রাত আনুমানিক দেড়টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে হেঁটে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে বিজিবির সদস্যরা।
এ সময় ওই ব্যক্তি দৌড়ে ভারতের অভ্যন্তরে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কোমরের সঙ্গে প্যান্টের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেটে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ১৮ গ্রাম। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
এ ব্যাপারে মুজিবনগর বিওপি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করেছেন। আটক আসামিকে মুজিবনগর থানায় হস্তান্তর ও জব্দকৃত স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
তারিক
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন