ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, আতঙ্কে রাস্তায় মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে আঘাত হানা এ ভূমিকম্পে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার ও সোয়াতসহ খাইবার পাখতুনখোয়ার (কেপি) বিভিন্ন জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূমিকম্প পর্যবেক্ষকদের তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা ছিল এর উৎপত্তিস্থল, আর পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি ভূমির ১৯৫ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছিল।
পেশোয়ার, সোয়াত, চারসদ্দা ও বুনের জেলায় তীব্রভাবে কম্পন অনুভূত হয়। আতঙ্কে অনেক মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। লোয়ার দির ও মারদানেও উল্লেখযোগ্য কম্পন টের পাওয়া যায়। খাইবার জেলার ল্যান্ডিকোটালে মূল ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হওয়ায় উদ্বেগ বাড়ে।
রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও পেশোয়ারের নগর এলাকায় অফিস ও বাসাবাড়ি থেকে মানুষ দ্রুত বাইরে বেরিয়ে যায়। সোয়াত, চিত্রাল ও পার্বত্য অঞ্চলের বাসিন্দারাও পরবর্তী সম্ভাব্য কম্পন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, হিন্দুকুশ অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় এ ধরনের ঝুঁকি সবসময় বিদ্যমান।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল