ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
রাজনৈতিক চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দেয়নি: সারজিস
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের (ইসি) সাহস থাকলে তাদের দলকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হতো। তাঁর দাবি, কোনো আইনি বাধা না থাকা সত্ত্বেও রাজনৈতিক চাপের কারণে কমিশন সে সিদ্ধান্ত নিতে পারেনি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ তোলেন।
আলোচনার সময় সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ইতোমধ্যেই জনগণের আস্থা হারিয়েছে। তাই ভবিষ্যতে এই দুই দলকে নির্বাচন থেকে বিরত রাখা উচিত। শুধু তাই নয়, তাঁদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে বিচারের আওতায় আনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
নিউইয়র্কে আ’লীগের হামলার প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, এ হামলার নেতৃত্বে থাকা ব্যক্তিরাই সরকারের সফরে যোগ দিয়েছেন। অথচ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের হলেও তা করতে ব্যর্থ হয়েছে তারা। প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরকালে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারাও সরকারের দুর্বলতা প্রকাশ করে বলে তিনি মন্তব্য করেন।
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী