ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
প্রধান উপদেষ্টার সঙ্গে কসোভোর প্রেসিডেন্ট বৈঠক
নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কসোভোর প্রেসিডেন্ট ভিওসা ওসমানি বৈঠক করেছেন। এই আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য, অভিবাসন, জনগণমুখী যোগাযোগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়।
প্রেসিডেন্ট ওসমানি বাংলাদেশের কসোভোকে প্রাথমিক স্বীকৃতি দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, স্বাধীনতার পরপরই বাংলাদেশ কসোভোকে স্বীকৃতি প্রদান করা প্রথম দেশগুলোর মধ্যে একটি। কসোভোর সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরে তিনি জানান, দেশটি ক্রমবর্ধমান জিডিপি প্রবৃদ্ধি অর্জন করছে এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন সফলভাবে সম্পন্ন করেছে।
তিনি আরও উল্লেখ করেন, কসোভোতে ক্রমবর্ধমান সংখ্যক বাংলাদেশি নাগরিক কাজ করছেন এবং তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তিনি বাংলাদেশের সঙ্গে নতুন বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি করার প্রস্তাব দেন, বিশেষ করে টেক্সটাইল খাতে একটি চুক্তির সুপারিশ করেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস কসোভোর প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং ঢাকায় কসোভোর বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানান। এছাড়া তিনি দুই দেশের তরুণদের মধ্যে নিয়মিত বিনিময় কর্মসূচি চালুর প্রস্তাব দেন।
বৈঠকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল কসোভোতে বাংলাদেশি শ্রমিক পাঠানোর সমঝোতা স্মারক (এমওইউ) সই করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এটি নিরাপদ অভিবাসন নিশ্চিত করবে এবং উভয় দেশের জন্য উপকারী হবে।
সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও বৈঠকে উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ