ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
তথ্য উপস্থাপনায় সততা ও বস্তুনিষ্ঠতা জরুরি: উপদেষ্টা আসিফ
নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমে প্রকাশিত তথ্যের যথাযথ উপস্থাপনা ও বস্তুনিষ্ঠতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, প্রকল্প বা উদ্যোগের প্রসঙ্গে বিভ্রান্তিকর বা আংশিক তথ্য উপস্থাপন করলে জনমনে ভুল ধারণা তৈরি হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে উল্লেখ করেন, প্রথম আলো ‘বিশেষ প্রকল্প’ হিসেবে যা দেখিয়েছে, তা মূলত গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য জেলাভিত্তিক প্রকল্পের একটি অংশ। বর্তমানে ২০টি জেলায় এই ধরনের প্রকল্প চলছে। গত এক বছরে মানিকগঞ্জ, কুমিল্লা, পটুয়াখালী ও সাতক্ষীরা জেলায় নতুন প্রকল্প গ্রহণের ফলে জেলাভিত্তিক প্রকল্পের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪টি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে ৬৪ জেলাতেই এই প্রকল্প নেওয়া হবে।
আসিফ মাহমুদ প্রশ্ন উত্থাপন করে বলেন, “বাকি ২২টি জেলার প্রকল্প উল্লেখ না করে শুধু ২টি জেলার প্রকল্পকে বিশেষভাবে ফ্রেমিং করা কেন? স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ‘উপজেলা সড়ক’ ক্যাটাগরিতে কাঁচা ও পাকা সড়কের পরিমাণ বিবেচনা করে প্রকল্প গ্রহণ করে। শুধুমাত্র এক ক্যাটাগরি দেখানো বস্তুনিষ্ঠ নয়। বাকি জেলাগুলো বিভাগীয় বা একাধিক জেলা সমন্বিত প্রকল্পের আওতায় আসে। গত এক বছরে চারটি জেলা অন্তর্ভুক্ত হওয়াটা পর্যায়ক্রমিক প্রকল্প গ্রহণের অংশ।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)