ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নাট্যকার সেলিম আল দীনের পদক ও পাণ্ডুলিপি ফেরত চেয়ে নোটিশ
নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট নাট্যকার প্রয়াত সেলিম আল দীনের পদক, পুরস্কার ও পাণ্ডুলিপি ফেরত দেওয়ার জন্য নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুসহ চারজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেলিম আল দীনের ভাইয়ের ছেলে ও সেলিম আল দীন কেন্দ্রের সহ-সভাপতি সালাহ উদ্দিন শুভ্রর পক্ষে বৃহস্পতিবার ডাকযোগে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
আইনি নোটিশে উল্লেখ করা হয়, এসব পদক, পুরস্কার ও ব্যবহার্য জিনিসপত্র ফেনীতে অবস্থিত সেলিম আল দীন জাদুঘরে সংরক্ষণ করা হবে। নোটিশে বলা হয়, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মো. কামরুল হাসান, আব্দুস সালাম ও নাসরিন সুলতানা বিলকিস প্রয়াত নাট্যকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ নিয়ে তাঁর অর্জিত ও ব্যবহৃত মূল্যবান দ্রব্য নিজেদের কাছে রেখেছেন।
এ ছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও নোটিশের কপি পাঠানো হয়েছে অবগতির জন্য। অভিযোগে বলা হয়, এই পদক, পুরস্কার, পাণ্ডুলিপি ও ব্যবহার্য সামগ্রী জাতীয় সম্পদ এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু সংরক্ষণের অভাবে সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রদর্শনের অভাবে ভক্ত, অনুরাগী ও গবেষকরা বঞ্চিত হচ্ছেন।
নোটিশে আরও অভিযোগ করা হয়, বারবার ফেরত দেওয়ার অনুরোধ করলেও তারা কর্ণপাত করেননি। বিশেষ করে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বিগত সরকারের ঘনিষ্ঠ হওয়ায় এসব জিনিস তাঁর তত্ত্বাবধানে থাকবে বলে ধমক দিতেন।
প্রসঙ্গত, নাট্যাচার্য খ্যাত সেলিম আল দীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদকসহ বহু দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য ফেনীতে প্রতিষ্ঠিত হয়েছে ‘সেলিম আল দীন মিউজিয়াম’।
নোটিশে ১৫ দিনের মধ্যে সব পদক, পুরস্কার, পাণ্ডুলিপি ও মূল্যবান দ্রব্য ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিটসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন