ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছয়জনকে হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগ জমা দেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার এবং আবদুল্লাহ আল নোমান।
প্রসিকিউশনের পক্ষে পরে সংবাদ সম্মেলনে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। এই ফরমাল চার্জ ৩৯ পৃষ্ঠার, এবং এতে ২০ জন সাক্ষীর তালিকা, তিনটি অডিও নথি ও ছয়টি ভিডিও প্রমাণ অন্তর্ভুক্ত রয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ উপস্থাপন করা হলে বিচারিক প্রক্রিয়া শুরু হয়।
এদিকে অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বে গঠিত তিন সদস্যের প্যানেল পরবর্তী কার্যক্রম হিসেবে ইনুকে ২৯ সেপ্টেম্বর হাজির হওয়ার নির্দেশ দেন। প্যানেলের বাকি দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ইনু বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজের আসনে পরাজয় হয় তার।
উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন কুষ্টিয়ায় ছয়জন নিহত হন, পাশাপাশি বেশ কয়েকজন আহত হন। এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। পরে তদন্ত সংস্থার কর্মকর্তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যার ভিত্তিতে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কার্যক্রম সম্পন্ন হয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)