ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
দেশের মর্যাদা ও অগ্রগতি ফেরাতে প্রস্তুত বিএনপি: ফখরুল
নিজস্ব প্রতিনিধি :নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর – বিএনপি দেশের স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বৃহস্পতিবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন।
ফখরুল লিখেছেন, “বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস।” তিনি শেখ হাসিনার সরকারের সময়কে ‘ধ্বংসযজ্ঞ’ আখ্যা দিয়ে বলেন, “হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না। এই দেশ কোনো টেস্ট টিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব।”
এছাড়া তিনি দলের কিছু মূল প্রতিশ্রুতিও তুলে ধরেছেন। সেগুলোর মধ্যে রয়েছে সংবিধান সংস্কার, ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠা, জনগণের মতামতকে সম্মান করা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত ফলাফল নিশ্চিত করা, ক্ষমতা জনগণের হাতে ফেরানো, দুই মেয়াদের বেশি ক্ষমতায় না থাকা, সংসদ সদস্যদের কার্যকর ভোট ও মতামতের অধিকার ফিরিয়ে দেয়া এবং কাগুজে ব্যালটের মাধ্যমে নিরাপদ ও সৎ নির্বাচন নিশ্চিত করা।
উল্লেখ্য, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে অবস্থান করছেন বিএনপি মহাসচিব ফখরুল। তার সঙ্গে রয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির আরও পাঁচ নেতা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত