ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলি দূতাবাসের কাছে বো'মা বি'স্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: নরওয়ের রাজধানী অসলোর রাজকীয় প্রাসাদ ও ইসরায়েলি দূতাবাসের কাছাকাছি এলাকায় তীব্র বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ নিশ্চিত করে, ঘটনাস্থলে একটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। একই রাতে আরও একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়। এ ঘটনায় মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ।
অসলো পুলিশের মুখপাত্র ব্রায়ান স্কোটনে জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আটক ব্যক্তি একজন কিশোর এবং তার বয়স ১৩ বছর। ব্রায়ান আরও বলেন, “আমরা একজনকে গ্রেপ্তার করেছি এবং তদন্ত করছি অন্য কেউ জড়িত আছে কি না। প্রাথমিকভাবে মনে হচ্ছে, হয়তো কোনো পক্ষকে ফাঁসানোর জন্যই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এখনই কিছু উড়িয়ে দিচ্ছি না।”
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গ্রেনেড সামরিক বাহিনীর ব্যবহৃত ধরনের। প্রথম বিস্ফোরণটিও ছিল একই ধরনের গ্রেনেডের। দূতাবাস থেকে মাত্র ৫০০ গজ দূরে এই বিস্ফোরণ ঘটায় বিষয়টি নিয়ে নরওয়েতে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ইসরায়েলের গাজা উপত্যকায় দীর্ঘ দুই বছর ধরে চলমান সামরিক অভিযানের কারণে ইউরোপজুড়ে ক্ষোভ বাড়ছে। গত আগস্টে নেদারল্যান্ডসের হেগ শহরে ইসরায়েলের দূতাবাসে হামলা চালানো হয়েছিল, যেখানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে এপ্রিলে লন্ডনে এক ব্যক্তি ছুরি নিয়ে দূতাবাসে প্রবেশের চেষ্টা করলেও তাকে সহিংসতার আগেই আটক করে পুলিশ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক