ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আ' লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: সারজিস
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে এনসিপির সমন্বয় সভা শেষে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের কারণে বাংলাদেশে আর কোনও নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারবে না। তাই দলটিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া উচিত।”
তিনি বুধবার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন।
সারজিস আলম আরও বলেন, “ভারতীয় আধিপত্যের প্রভাবে দেশে স্বাভাবিক নির্বাচন চালানো সম্ভব নয়। আগামী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিতে হবে। বিপ্লবী ও ফ্যাসিস্ট শক্তি একসঙ্গে রাজনীতি করতে পারে না। ৫ আগস্টে জনগণ ইতিমধ্যেই আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ করেছে।”
তিনি অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিউইয়র্ক প্রধান উপদেষ্টার সফরের সময় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া সরকারের দুর্বলতার প্রমাণ। এই দুর্বলতা সারাদেশে দৃশ্যমান।”
সারজিস আলম আরও জানান, রাজপথে গণঅধিকার পরিষদ ও এনসিপির অভ্যুত্থানমূলক আন্দোলনে সাধারণ মানুষ দুটি দলকে একসঙ্গে দেখতে চায়। এজন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। সভায় এনসিপির যুগ্ম-আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস ও সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে