ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক
নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আলামিন শেখ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জনগণকে সতর্ক করে জানিয়েছেন, চেয়ারম্যানের নাম ব্যবহার করে পাঠানো যেকোনো মেসেজের প্রতি বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হচ্ছে।
হ্যাকাররা চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে টাকা পাঠানোর অনুরোধ করেছে। এক সাংবাদিককে পাঠানো বার্তায় বলা হয়, “আমার বিকাশে এখন ৩৫ হাজার টাকা লাগবে, দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দেব।” আরেক সাংবাদিকের কাছে পাঠানো মেসেজে দাবি করা হয়, “আমার বিকাশে এখন ৩০ হাজার টাকা লাগবে। দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দেব।”
এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, চেয়ারম্যানের নাম ব্যবহার করে কোন আর্থিক লেনদেন করলে তা সম্পূর্ণ জাল ও প্রতারণামূলক। জনগণকে সতর্ক থাকতে এবং অজানা মেসেজে প্রতিক্রিয়া না দিতে বলা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি