ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে প্রায় এক লাখ সেনা সদস্য মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনী।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে ৩০ হাজার সেনাবাহিনী মোতায়েন আছে এবং নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনা সদস্য মাঠে থাকবে। এছাড়াও পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও কোস্টগার্ড সদস্যরাও নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, একটি সুষ্ঠু নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, বরং জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপরও নির্ভরশীল।
লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি জানান, পুলিশ সদস্যরা অস্ত্র উদ্ধারে কাজ করছেন। ভৌগোলিক কারণে চট্টগ্রামের পাহাড়, সমুদ্র ও সমতলের মিশ্রণ অভিযান পরিচালনাকে কঠিন করে তুলেছে। তবে নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইতোমধ্যে পুলিশের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে।
পার্শ্ববর্তী দেশ থেকে ছড়ানো গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, অতীতে পার্শ্ববর্তী দেশ থেকে ছড়ানো ভুল তথ্যের বিরুদ্ধে সাংবাদিকরা সফলভাবে কাজ করেছেন। আসন্ন পূজা উপলক্ষে আবারও গুজব ছড়ানোর চেষ্টা হতে পারে, তাই তিনি সাংবাদিকদের আবারও সত্য সংবাদ প্রচারে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)