ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
টঙ্গী আগুনে আরও এক ফায়ারম্যানের মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণের সময় দগ্ধ হওয়া ফায়ার সার্ভিসের আরও একজন কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার হাসপাতালে মারা যান নুরুল হুদা। এর আগে মঙ্গলবার মারা যান শামীম আহমেদ। এ ঘটনায় দগ্ধ দুই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু নিশ্চিত হলো।
নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। তিনি ২০০৭ সালের ২১ জুন থেকে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন এবং বিবাহিত ছিলেন। শামীম আহমেদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাটি গ্রামে। বর্তমানে আরও তিনজন দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।
আগুনের সূত্রপাত হয়েছিল সোমবার বেলা ৩:৩০ মিনিটের দিকে সাহারা সুপার মার্কেট সংলগ্ন একটি গুদামে। অল্প সময়ে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের স্থাপনায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ও জয়দেবপুরের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। একপর্যায়ে গুদামে থাকা রাসায়নিক ড্রাম বিস্ফোরিত হয়, ফলে চার ফায়ার সার্ভিস কর্মী ও একজন কর্মকর্তা দগ্ধ হন। তাদের সবাইকে দ্রুত ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দগ্ধ কর্মীদের মৃত্যু ঘটনা ভীষণ দুঃখজনক এবং এ ধরনের পরিস্থিতিতে ভবিষ্যতে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি