ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নতুন জিএম নিয়োগ
ডুয়া ডেস্ক : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রহমতুল্লাহ সরকার। রাকাবের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. রহমতুল্লাহ সরকারকে এই পদে নিয়োগ দেয়।
মো. রহমতুল্লাহ সরকার রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (তথ্য ও প্রযুক্তি) হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে ২০০৯ সালে সিনিয়র প্রিন্সিপাল অফিসার (সিস্টেম এনালিস্ট) হিসেবে রূপালী ব্যাংকে যোগ দেন তিনি। ব্যাংকটির প্রধান কার্যালয়ের আইসিটি সিস্টেমস বিভাগ, আইসিটি অপারেশনস বিভাগ, ব্যবস্থাপনা ও তথ্য বিভাগ এবং মীরপুর কর্পোরেট ব্রাঞ্চে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি।
রহমতুল্লাহ সরকারের জন্ম রাজশাহীতে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলোজি বিভাগ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলোজি বিষয়ে স্নাতক (সম্মান) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার