ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
এশিয়া কাপের তীব্র লড়াই: ভারত-বাংলাদেশ আজ মুখোমুখি
নিজস্ব প্রতিবেদক: আজ দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরে দুই দলই জয়ের স্বাদ পেয়ে আত্মবিশ্বাসী। পয়েন্ট তালিকার বিচারে দুই দল সমানে সমান হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। একদিকে ভারত টানা জয়ে এগিয়ে যাচ্ছে চ্যাম্পিয়নের লক্ষ্যে, অন্যদিকে বাংলাদেশ টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে।
এবারের আসরে ভারতের পারফরম্যান্স ছিল একেবারেই দুর্দান্ত। এখনও পর্যন্ত কোনো ম্যাচে হারেনি তারা। বিপরীতে বাংলাদেশ দারুণভাবে সুপার ফোর শুরু করলেও সামনে কঠিন চ্যালেঞ্জ- ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয়ের কোনো একটি যেন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে ফাইনালে ওঠার জন্য।
ভারতের জন্য আজকের ম্যাচটা হতে পারে ‘ফাইনাল নিশ্চিত করার’ লড়াই। তবে বাংলাদেশের বিপক্ষে খুব একটা চাপ অনুভব করছে না সুর্যকুমার যাদবের দল। বরং আজকের ম্যাচে কয়েকটি পরিবর্তন এনে বেঞ্চ শক্তি পরীক্ষা করতে পারে টিম ম্যানেজমেন্ট।
বিশ্রাম পেতে পারেন পেস আক্রমণের নেতা যশপ্রীত বুমরা। পাকিস্তানের বিপক্ষে উইকেটশূন্য ৪ ওভারে ৪৫ রান খরচ করার পর তাঁকে বিশ্রামে রাখা হতে পারে। তার বদলে একাদশে ফেরানো হতে পারে বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে।
উইকেটকিপার পজিশনেও দেখা যেতে পারে পরিবর্তন। আগের চার ম্যাচে একাদশে থাকা সঞ্জু স্যামসনের জায়গায় সুযোগ পেতে পারেন জিতেশ শর্মা। মিডল অর্ডারে তাঁর আগ্রাসী ব্যাটিং স্টাইল দলের জন্য হতে পারে একটি কার্যকর বিকল্প।
তাছাড়া, টুর্নামেন্টে এখনো না খেলা রিঙ্কু সিংয়েরও দেখা মিলতে পারে আজকের ম্যাচে। বাঁহাতি এই ব্যাটসম্যানকে খেলাতে চাইলে বাদ পড়তে পারেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল, যিনি এখন পর্যন্ত ৪ ম্যাচে মাত্র ৩টি উইকেট নিয়েছেন এবং সর্বশেষ ম্যাচে বল হাতে ছিলেন নিষ্প্রভ।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।
এই ম্যাচ জিতলেই ফাইনালে ভারতের জায়গা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। তাই পরীক্ষা-নিরীক্ষা চললেও জয় পেতেই চাইবে তারা। অন্যদিকে বাংলাদেশের জন্য এটি কার্যত অগ্নিপরীক্ষা। ভারতকে হারাতে না পারলে ফাইনালে ওঠার সমীকরণ হয়ে যাবে অনেক কঠিন।
ডুয়া/নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ