ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ট্রাম্পের জাতিসংঘে বিস্ফোরক মন্তব্য: জলবায়ু পরিবর্তন 'ধাপ্পাবাজি'
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক দীর্ঘ ও বিতর্কিত ভাষণ দিয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই সম্মেলনে তিনি জলবায়ু পরিবর্তনকে 'বিশ্বের সবচেয়ে বড় প্রতারণামূলক কাজ' হিসেবে অভিহিত করেন এবং কার্বন নিঃসরণকে 'ভুয়া কথা' বলে উড়িয়ে দেন।
ট্রাম্প নবায়নযোগ্য জ্বালানিকেও 'কৌতুক' হিসেবে উল্লেখ করে দাবি করেন যে এটি অত্যন্ত ব্যয়বহুল এবং অকার্যকর। বিশ্বের বিভিন্ন দেশের সবুজায়ন প্রচেষ্টার কঠোর সমালোচনা করে তিনি বলেন, "যদি আপনার দেশ এই সবুজ ধাপ্পাবাজি থেকে বের না হয়, তাহলে আপনারা ব্যর্থ হবেন।"
নিজের দ্বিতীয় মেয়াদে বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করার দাবি করে ট্রাম্প বলেন, তার নোবেল পুরস্কার পাওয়া উচিত। তবে তিনি যোগ করেন যে, নোবেলের চেয়েও বড় পুরস্কার হলো যুদ্ধ বন্ধ করা, যার মাধ্যমে লাখ লাখ মানুষের জীবন রক্ষা হয়েছে।
জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প অভিযোগ করেন যে, তিনি জাতিসংঘ থেকে 'খারাপ চলন্ত সিঁড়ি আর টেলিপ্রম্পটার' পেয়েছেন। তিনি বলেন, "এটি খুবই খারাপ যে জাতিসংঘের বদলে এগুলো আমাকে করতে হচ্ছে। দুঃখজনক যে জাতিসংঘ কিছু ক্ষেত্রে যুদ্ধ বন্ধে কোনো সাহায্যও করেনি।"
ট্রাম্প আরও বলেন, "জাতিসংঘের উদ্দেশ্যটা কী? বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে তাদের অপার সম্ভাবনা আছে। কিন্তু তারা তাদের সেই সম্ভাবনা ধারেকাছেও যেতে পারছে না। তারা বেশিরভাগ সময়ই খুব কড়া ভাষায় বিবৃতি দেয়। কিন্তু ওই বিবৃতি অনুযায়ী কাজ করে না।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন