ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
এমপিও শিক্ষকদের পূর্বের বাড়িভাড়া ভাতা প্রস্তাব বাতিল
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করার পূর্বের প্রস্তাব বাতিল করা হয়েছে। শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবার শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদানের জন্য নতুন করে প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাদরাসা ও কারিগরি বিভাগ যৌথভাবে এই নতুন প্রস্তাব তৈরি করছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জানিয়েছেন যে, নতুন করে ফাইল প্রস্তুত করে দ্রুত অনুমোদনের জন্য তোলা হবে এবং এরপর তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
জানা গেছে, স্কুল-কলেজের শিক্ষকদের জন্য বাড়িভাড়া বৃদ্ধির যে প্রস্তাব আগে পাঠানো হয়েছিল, সেটি বাতিল করে এখন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব একীভূত করে পাঠানো হবে। এ বিষয়ে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পূর্বের ফাইলটি বাতিল করা হচ্ছে কারণ গতকাল সোমবার কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ নতুন করে ফাইল পাঠিয়েছে। এখন সবগুলো একসঙ্গে করে নতুন ফাইল তোলা হবে। উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সবশেষ উপদেষ্টার অনুমোদন শেষে শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
কত শতাংশ হারে বাড়িভাড়ার প্রস্তাব পাঠানো হবে, সে বিষয়ে ওই কর্মকর্তা সরাসরি কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, অধিদপ্তরগুলো যেভাবে (৫, ১০, ১৫ ও ২০ শতাংশ) প্রস্তাব পাঠিয়েছে, সেভাবেই ফাইল তোলা হবে এবং পরবর্তীতে সচিব ও উপদেষ্টা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ হাজার টাকা বাড়িভাড়া পান। তাদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেওয়ার দাবি জানিয়ে শিক্ষক সংগঠনগুলো বিভিন্ন সময়ে সমাবেশ করেছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১০ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনে নামার হুমকি দিয়েছেন শিক্ষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ