ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ভুয়া সনদে বিএড সুবিধা? ৪৩ শিক্ষকের সনদ যাচাইয়ের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ৪৩ শিক্ষকের বিএড/বিএমএড সনদ যাচাইয়ের উদ্যোগ নিয়েছে। অভিযোগ রয়েছে, কিছু শিক্ষক ভুয়া সনদ ব্যবহার করে বিএড স্কেলের সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। বুধবার (৩ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নভেম্বর ২০২৫ মাসে বিএড স্কেলের জন্য অধিদপ্তরে ৪৩টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনকারীর সনদ যাচাইয়ের জন্য মূল সনদসহ আগামী ৮ ডিসেম্বর নিজস্ব উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
অধিদপ্তর আরও জানায়, “মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে বিএড স্কেলের জন্য অনুরোধ আসে। অনেকে ভুয়া সনদ ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। তাই এই যাচাই প্রক্রিয়া অত্যন্ত জরুরি।”
উল্লেখ্য, যাচাই প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো অনিয়ম বা ভুয়া তথ্য পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কর্মকর্তারা আশা করছেন, এই উদ্যোগ শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত