ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভ্রাতৃত্ব, শান্তি ও উন্নয়নের মূলভিত্তিই হচ্ছে সম্প্রীতি: ধর্ম উপদেষ্টা
মানব সভ্যতার বিকাশ ও টেকসই অগ্রযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ভ্রাতৃত্ব, শান্তি ও উন্নয়ন সবকিছুর মূলভিত্তিই হচ্ছে সম্প্রীতি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. খালিদ বলেন, একটি দেশের উন্নতি নির্ভর করে নাগরিকদের ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর। সমাজে নানা ধর্ম, বর্ণ, জাতি ও সংস্কৃতির মানুষ একসাথে বসবাস করে। তাদের শান্তিপূর্ণ সহাবস্থান ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও যোগ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি যত সুদৃঢ় হবে, জাতীয় ঐক্য তত শক্তিশালী হবে এবং রাষ্ট্র দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল ও সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম। এসময় ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙালি জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল