ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
বাণিজ্যকে সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাণিজ্যকে আরও সহজ ও দ্রুত করতে অগ্রিম আমদানি অর্থ প্রদানের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ব্যাংকটি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে জানানো হয়েছে, এখন থেকে আমদানিকারকরা ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত রিমিট্যান্স গ্যারান্টি ছাড়াই অগ্রিম অর্থ প্রদান করতে পারবেন। পূর্বে এই সীমা ছিল ১০ হাজার ডলার।
এছাড়া রপ্তানিকারকদের জন্যও সুবিধা বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। রিটেনশন কোটা থেকে অগ্রিম অর্থ প্রদানের সীমা ২৫ হাজার ডলার থেকে বেড়ে ৫০ হাজার ডলার করা হয়েছে।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এ সিদ্ধান্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বিশেষ সহায়ক হবে। দ্বিগুণ সীমার ফলে তারা দ্রুত ও কম খরচে পেমেন্ট করতে পারবে, যা সময় ও অতিরিক্ত খরচ উভয়ই কমাবে।
বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য এই নীতিগত পরিবর্তন সময়োপযোগী। এতে দেশের সামগ্রিক বাণিজ্য দক্ষতা বাড়বে এবং আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ