ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নির্বাচন কীভাবে হয় দেখে নেব: সারজিস
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির শীর্ষ নেতা সারজিস আলম। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এনসিপির প্রতীক শাপলাই হতে হবে এখানে কোনো বিকল্প নেই। শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় এবং কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সারজিস আলম এই অবস্থান তুলে ধরেন।
তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনের (ইসি) সচিব বলেছেন তাদের তালিকায় শাপলা প্রতীক নেই, তাই এনসিপিকে এই প্রতীক দেওয়া সম্ভব নয়। তবে সারজিসের দাবি, এতে কোনো আইনগত বাধা নেই। আসল কারণ হলো প্রতীক তালিকায় শাপলা অন্তর্ভুক্ত না করা।
তিনি প্রশ্ন তোলেন, যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের আবেদন জমা দেয়, সেদিনই তো স্পষ্টভাবে জানানো হয়েছিল শাপলা প্রতীক চাওয়া হয়েছে। তাহলে প্রতীকটি তালিকায় যুক্ত করার দায়িত্ব কার ছিল? এতদিন তারা কি নির্বাচন কমিশনে বসে শুধু নাটকই দেখেছেন? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে থেকেও অন্য কোনো দল, প্রতিষ্ঠান বা এজেন্সির কথামতো উঠবস করেছেন?
সারজিস আরও লেখেন, সব ভন্ডামি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যেহেতু আইনের দিক থেকে কোনো বাধা নেই, তাই এনসিপির প্রতীক শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন গ্রহণযোগ্য নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল