ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২
ঢাবি অ্যালামনাই অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন
মো: আবু তাহের নয়ন : ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ১১তম বার্ষিক সাধারণ সভা এবং ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন গত ২১ সেপ্টেম্বর রবিবার সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক প্রাক্তন ঢাবি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখরভাবে সম্পন্ন হয়।
সভা নার্গিস বানুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা করা হয়। সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ হালিমুসসান আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন, যা সর্বসম্মতভাবে গৃহীত হয়।
সভাপতি কামরুল মান্নান আকাশ বলেন, “সংগঠনের আসল শক্তি হলো ঐক্য। এখানে রাজনৈতিক বা ধর্মীয় বিভাজনের কোনো স্থান নেই। সক্রিয় অংশগ্রহণ ও নিষ্ঠার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা সম্ভব।” তিনি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় একটি ট্রাস্ট ফান্ড গঠনের ঘোষণা দেন।
প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবদুল লতিফ শিকদার জানান, সংবিধান অনুযায়ী সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একাধিক প্রার্থী না থাকায় কার্যনির্বাহী কমিটির ২১টি পদেই সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৬) হল: সভাপতি- কামরুল মান্নান আকাশ, সহসভাপতি ১- গোলাম মওলা, সহসভাপতি ২- এম এ আহসানুল হাদি, সাধারণ সম্পাদক- লিংকন শফিকউল্লাহ, সহসাধারণ সম্পাদক- বিশ্বজিৎ চক্রবর্তী, কোষাধ্যক্ষ- জাহিদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক- সাকিনা আক্তার, প্রকাশনা সম্পাদক- নুসরাত হুদা কান্তা, শিক্ষা ও গবেষণা সম্পাদক- সেলিম মমতাজ, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক- নার্গিস বানু, ক্রীড়া সম্পাদক- হায়াত মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন তানিয়া ফারজানা, খায়রুল হক চৌধুরী, মোহাম্মদ নজমুল হক, জুবায়ের মিয়া, শুভ্র প্রকাশ চৌধুরী, দিবাকর সমাদ্দার, মো. শফিকুল আলম, নুসরাত জাহান স্মৃতি, নাফিস আহমেদ খন্দকার ও এ এস এম হালিম উল্লাহ।
নতুন দায়িত্ব গ্রহণের পরে সভাপতি কামরুল মান্নান আকাশ বলেন, “প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের সাহস-উদ্দীপনার সমন্বয়ে আমাদের সংগঠন নতুন উচ্চতায় পৌঁছাবে।” আলোচনা পর্ব শেষে জনপ্রিয় শিল্পী মাসুদ মিথুন ও রুমানা হকের সংগীত পরিবেশনায় জমে ওঠে অনুষ্ঠান, এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা ও নির্বাচন কার্যক্রমের সমাপ্তি ঘটে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- ৩৬০ মিটার, মোবাইল নিষেধাজ্ঞা ও ক্ষমতার রাজনীতি: নিরাপত্তার নামে কতটা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য?
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ডিইউপিএস-এর ২৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা: সভাপতি আবীর, সম্পাদক হাসিব
- ৪ দিন ইন্টারনেট ব্যাংকিং বন্ধ ঘোষণা
- এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
- সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল: ভারত বনাম বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত ফলাফল জানুন
- বিমস্টেকও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মধ্যে বিশেষ বৈঠক সম্পন্ন
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের