ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
তাহসান প্রসঙ্গ এড়িয়ে শিক্ষাঙ্গনে উজ্জ্বল মিথিলা
বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সংগীত জগত থেকে অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তার সাবেক স্ত্রী মিথিলা কী প্রতিক্রিয়া দেন, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল দেখা যায়। তবে মিথিলা তাহসানের এই গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি। বরং তিনি তার নিজের শিক্ষাজীবনের ব্যস্ততা নিয়েই সরব রয়েছেন।
মিথিলা সম্প্রতি তার ফেসবুকে কিছু ছবি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পিএইচডি গবেষণার কিছু অংশ উপস্থাপনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, "আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে মনটা ভরে গেল। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের ‘সুফিয়া কামাল সেমিনার সিরিজ’-এ আমার পিএইচডি গবেষণার কিছু অংশ উপস্থাপন করেছি।"
তিনি আরও যোগ করেন, "লিঙ্গ এবং প্রারম্ভিক শৈশব শিক্ষা নিয়ে উপস্থাপন করার সুযোগ পেলাম। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দারুণ একটি সময় কাটল। তাদের অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।"
উল্লেখ্য, গত মাসেই মিথিলা সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করার খবর জানিয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তাহসান ও মিথিলার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে এবং বর্তমানে তারা প্রত্যেকেই নিজ নিজ জীবনে নতুন সম্পর্কে যুক্ত আছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে