ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
২৫ বেসামরিক ‘সহকারী পরিচালক’ পদে নিয়োগ
ডুয়া ডেস্ক: প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্তর্ভুক্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর নতুন ২৫ জন ‘সহকারী পরিচালক (এডি)’ (বেসামরিক) নিয়োগ দেবে। আগ্রহীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ২০ অক্টোবর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
পদের ধরন অস্থায়ী এবং উভয় লিঙ্গের জন্য উন্মুক্ত। কর্মস্থল দেশব্যাপী যেকোনো জায়গায় হতে পারে। বয়স প্রার্থীর ক্ষেত্রে ২০ অক্টোবর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের জন্য প্রার্থীকে ৩০০×৩০০ সাইজের ছবি এবং ৩০০×৮০ সাইজের স্বাক্ষরের স্ক্যান অনলাইনে আপলোড করতে হবে। আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ২২৩ টাকা পাঠাতে হবে, যা অফেরতযোগ্য এবং ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে।
প্রত্যাশীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে সময়মতো আবেদন না করলে তা গ্রহণযোগ্য হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি