ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অর্থ মন্ত্রণালয়ের SICIP প্রকল্পে চার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
ডুয়া ডেস্ক: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতায় পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP) প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকল্পের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ইউনিটের (PIU) জন্য চারটি পৃথক ক্যাটাগরিতে মোট চারজন দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদ ও যোগ্যতার বিবরণ
SICIP প্রকল্পের অধীনে নিম্নোক্ত পদগুলোতে জনবল নিয়োগ দেওয়া হবে-
চিফ কো-অর্ডিনেটর (১ জন):
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১৫ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক। দক্ষতা উন্নয়ন প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কো-অর্ডিনেটর ট্রেনিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড মনিটরিং (১ জন):
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কো-অর্ডিনেটর ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট (১ জন):
হিসাববিজ্ঞান বা ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কো-অর্ডিনেটর জব প্লেসমেন্ট অ্যান্ড ডেটাবেজ (১ জন):
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রটি A4 সাইজের একটি সিলগালা খামে জমা দিতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং বাম পাশে আবেদনকারীর ই-মেইল ঠিকানা ও মোবাইল নম্বর লিখতে হবে।
আবেদনের ঠিকানা:
এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর
স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)
প্রবাসী কল্যাণ ভবন (১৪-১৫ তলা),
৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর