ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, তিন পরীক্ষার্থীর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সেতু বিভাগের অধীন বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও প্রক্সি দেওয়ার অভিযোগে তিন পরীক্ষার্থীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট এলাকায় অবস্থিত বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে সেতু বিভাগের অধীন কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার্থী মো. সাগর হোসেন তপু (রোল: ১১০০৫৫২)–কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘাগড়া গ্রামের নজরুল ইসলামের সন্তান।
এদিকে অফিস সহায়ক পদের পরীক্ষার্থী রিপন মিয়ার (রোল: ১৪০১৭৫৬) পরিবর্তে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন—নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার বাসিন্দা মো. আবুল বাসার (বাবা: আব্দুর গাফ্ফার) এবং পূর্বধলা উপজেলার জারিয়া এলাকার আমির ফয়সাল (বাবা: আব্দুল কাইয়ুম)।
ভ্রাম্যমাণ আদালত প্রক্সি দেওয়ার দায়ে উভয়কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিলা জান্নাত রেটিনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি