ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এইচএসসি পাশেই সেনাবাহিনীতে অফিসার পদে চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স। এই কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদন আহ্বান করা হয়েছে। এসএসসি ও এইচএসসি বা সমমান উত্তীর্ণদের পাশাপাশি ২০২৬ সালের এইচএসসি বা এ লেভেল পরীক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
কোর্সের নাম: ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স
পদের নাম: অফিসার ক্যাডেট
শিক্ষাগত যোগ্যতা
জাতীয় মাধ্যমের প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উভয় ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে।
ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড এবং এ লেভেলের ২টি বিষয়েই বি গ্রেড অর্জন করতে হবে।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
২০২৬ সালের এইচএসসি বা এ লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন, তবে এসএসসিতে জিপিএ ৪.৫০ অথবা ও লেভেলের নির্ধারিত গ্রেড থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি এবং ওজন ৫৪ কেজি।
নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি এবং ওজন ৪৬ কেজি হতে হবে।
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৭ তারিখে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে সাড়ে ১৬ থেকে ২১ বছরের মধ্যে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
অন্যান্য শর্ত
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে; তালাকপ্রাপ্ত, বিধবা বা বিপত্নীক প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন। আবেদন ফি হিসেবে টেলিটক, বিকাশ বা রকেটের মাধ্যমে আবেদন ফি ১০০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকাসহ মোট ২০০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
আবেদন করতে এখানে ক্লিক করুন
নির্ধারিত সব শর্ত পূরণ সাপেক্ষে আগামী ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন না করলে পরবর্তীতে আর কোনো সুযোগ থাকবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর