ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ, আবেদন অনলাইনে
ডুয়া ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সের অধীনে এই নিয়োগ দেওয়া হবে। গত ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;
পদের নাম: অফিসার ক্যাডেট;
পদসংখ্যা: নির্দিষ্ট নয়;
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সশস্ত্র বাহিনীর নির্ধারিত বেতনক্রম অনুযায়ী সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন;
প্রার্থীর বয়স: ১ জুলাই ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর;
আবেদনের যোগ্যতা—
শিক্ষাগত যোগ্যতা: আর্মি মেডিক্যাল কোর (পুরুষ/মহিলা): সরকার কর্তৃক স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;
বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে;
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ–৯ থাকতে হবে (তবে কোনো পরীক্ষায় জিপিএ-৪.৫ এর কম গ্রহণযোগ্য নয়);
আর্মি ডেন্টাল কোর (পুরুষ/মহিলা): সরকার কর্তৃক স্বীকৃত ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি থাকতে হবে;
বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে;
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ–৯ থাকতে হবে (তবে কোনো পরীক্ষায় জিপিএ-৪.৫ এর কম গ্রহণযোগ্য নয়);
শারীরিক যোগ্যতা:
উচ্চতা (পুরুষ প্রার্থী): ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। ওজন: ৫৭ কেজি (১২৬ পাউন্ড);
উচ্চতা (নারী প্রার্থী): ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)। ওজন: ৪৮ কেজি (১০৫ পাউন্ড);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইট (joinbangladesharmy.army.mil.bd)-এর Home Page-এর ওপরের ডান পার্শ্বের Apply Now-তে ক্লিক করে সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট ২০০০ টাকা (টেলিটক, ভিসা/মাস্টারকার্ড, ট্যাপ, বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে) প্রদান করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬;
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু