ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সপ্তম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রার্থীদের জন্য আসছে স্বস্তির খবর। শিক্ষক নিয়োগের সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় সুপারিশ কার্যক্রম প্রায় শেষ হয়েছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হচ্ছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, আগামী রোববার (২৫ জানুয়ারি) সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রকাশ করা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত তারিখে কোনো অনিবার্য কারণে সুপারিশ প্রকাশ করা সম্ভব না হলে পরদিন সোমবার (২৬ জানুয়ারি) তা প্রকাশ করা হবে।
এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় প্রার্থীদের তালিকা প্রণয়নের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সব প্রক্রিয়া সময়মতো সম্পন্ন হলে নির্ধারিত দিনেই সুপারিশ প্রকাশ করা সম্ভব হবে।
উল্লেখ্য, সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় শিক্ষক নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয় গত ১০ জানুয়ারি। স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে এই আবেদন কার্যক্রম চলে ১৭ জানুয়ারি পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১৮ জানুয়ারি।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের সংখ্যা ৬৭ হাজার ২০৮টি। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে ২৯ হাজার ৫৭১টি পদ, মাদরাসায় ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত রয়েছে ৮৩৩টি শূন্য পদ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর