ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইশরাকের সতর্কতা: প্রয়োজনে বিসিবি ঘেরাও
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিজয়নগরে রোববার (২১ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে বিএনপি নেতা ইশরাক হোসেন সতর্ক সংকেত দিয়ে বলেছেন, যদি ক্রিকেট প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ বা বেআইনি প্রভাব চালানো হয়, তা রুখতে প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে। তিনি বলেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যদি একটি রাজনৈতিক দলের লোকেরা ভবিষ্যতে বিসিবিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আমরা তা কোনোভাবেই মেনে নেব না। এটি আমাদের স্পষ্ট বার্তা।”
ইশরাক হোসেন আরও বলেন, “ক্রিকেট সংগঠন পরিচালনায় রাজনৈতিক দলাদলি আমরা চাই না। যারা প্রকৃত খ্যাতনামা স্পোর্টস অর্গানাইজার, তাদেরকেই কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হোক। অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দেওয়ার নিয়ম কোথাও লিখিত নেই। যদি এসব নিয়ে বেড়াবাড়ি করা হয়, আমরা প্রয়োজনে বিসিবি ঘেরাওয়ের প্রস্তুতি রাখছি।”
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ডিসির ওপর চাপ প্রয়োগ করে কাউন্সিলর পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। যদি কেউ এ প্রয়াসকে এগিয়ে নিয়ে যায়, আমরা রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য প্রস্তুত। বিসিবিতে রাজনীতি প্রবেশ করানো বন্ধ করতে হবে। বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করা হচ্ছে—এই ধরনের হস্তক্ষেপ অবিলম্বে থামাতে হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল