ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
'৪০০ বিলিয়ন ডলারের দেশে উদ্বৃত্ত না হওয়ার কারণ কি?'
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল লক্ষ্য হওয়া উচিত ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা। তিনি প্রশ্ন তুলেছেন, "আমরা ৪০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। তা সত্ত্বেও কেন আমরা উদ্বৃত্ত হতে পারছি না? সম্পদের পর্যাপ্ততা বিবেচনা না করেই যদি আমরা অতিরিক্ত ব্যয় করি, তখন তো উদ্বৃত্ত আসবে না। নিজস্ব সক্ষমতায় ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করে আমাদের ভবিষ্যৎ শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে হবে।"
রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ‘অটোমোবাইলস অ্যান্ড এগ্রো-মেশিনারি ফেয়ার ২০২৫-রোড টু মেইড ইন বাংলাদেশ’ মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এই মেলার আয়োজন করে।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, "আমাদেরকে নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে এগিয়ে যেতে হবে। পলিসি সাপোর্ট দিয়ে বেশি দূর যাওয়া সম্ভব না। আমাদের দেশে গার্মেন্টস সেক্টর ছাড়া অন্য কোনো সেক্টর পলিসি সাপোর্ট নিয়ে কিছুই করতে পারেনি।"
শেখ বশিরউদ্দীন স্বাধীনতার পূর্ববর্তী শিল্পের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বলেন, "স্বাধীনতার পূর্বে আমাদের শিল্পের যে বৈশিষ্ট্য ছিল, এখন সেটি নেই। পূর্বে এখানে বিশ্বের বিভিন্ন দেশের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল। এখন সেটি নেই। আমরা স্বাধীনতার পর সেই সুযোগ কাজে লাগাতে পারিনি।"
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। প্যানেল আলোচকদের মধ্যে ছিলেন ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকিন আহমেদ, এফবিসিসিআই সাবেক প্রেসিডেন্ট ও হামিম গ্রুপের কর্ণধার এ কে আজাদ, বারবিডা সভাপতি আব্দুল হক প্রমুখ।
প্রসঙ্গত, নাবিস্কো বাসস্ট্যান্ডের কাছে এডিসন প্রাইম ভবনে অবস্থিত বিসিআই অফিস ভবনের টপ ফ্লোরে দুই দিনব্যাপী এই মেলা শনিবার (২০ সেপ্টেম্বর) শুরু হয়েছিল। এতে কৃষি যন্ত্রপাতি ও হালকা প্রকৌশল খাতের ২৬টি স্টল এবং ১২টি শিল্প সহায়ক প্রতিষ্ঠানের স্টল ছিল। শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান মেলার উদ্বোধন করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে