ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার কাজ বন্ধ
ডুয়া ডেস্ক : সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সোমবার সন্ধ্যার পর শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পরিচয় দেওয়া একদল ব্যক্তি। তারা সম্মেলনের জন্য উদ্যান ব্যবহারের অনুমোদন নেওয়ার কথা বলেন। এরপর কাজ বন্ধ করে দেন শ্রমিকরা।
বইমেলা ২০২৫- এর পরিচালনা কমিটির সদস্য-সচিব সরকার আমিন বলেন, ‘সন্ধ্যা থেকে আমাদের কাজ বন্ধ হয়ে গেছে। বিষয়টি গণপূর্ত অধিদপ্তরকে জানানো হয়েছে। বইমেলার তো আর বেশিদিন নেই। যথাসময়ে প্রস্তুতি শেষ না হলে তো ১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করা যাবে না।’
তবে যুব সম্মেলনের আগে চার দিন বইমেলার কাজ বন্ধ রাখলে খুব একটা সমস্যা হবে না বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির। তিনি বলেন, ‘১৭ তারিখ সম্মেলন হয়ে গেলে, এর পর থেকে কাজ করার জন্য তো আরও সময় থাকবেই।’
সোহরাওয়ার্দী উদ্যানের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মেহবুব রহমান বলেন, বাংলা একাডেমির মহাপরিচালক আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। এখানে যে ব্যাপারটি হয়েছে, এটি একটু ‘ওভারলেপ’ হয়ে গেছে। আমরা এটি সমাধানের চেষ্টা করব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ