ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ব্ল্যাকমেইল বিষয়ে জাহেদ সরাসরি খণ্ডন করলেন
নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তাকে কেউ ব্ল্যাকমেইল করে কোনো কাজ করাচ্ছে না। রবিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমাকে কেউ কোনোভাবে ব্ল্যাকমেইল করে কিছু করাচ্ছে বা বলাচ্ছে—এমন দাবি সর্বৈব মিথ্যা। এর মাধ্যমে আমার এক্টিভিজমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে নানা মহল থেকে। ব্ল্যাকমেইল করা যাবে, এমন কোনো দুর্বলতা আমার নেই।”
জাহেদ আরও উল্লেখ করেছেন, স্ত্রী আনা নাসরিন সম্প্রতি যে মন্তব্য করেছেন এবং সেটি নিয়ে সৃষ্ট স্পেকুলেশন সম্পর্কে তিনি সামাজিক মাধ্যমে কোনো মন্তব্য দেবেন না। তিনি ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা করা অরুচিকর বলে মনে করেন।
তিনি জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর তিনি স্ত্রীকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন, যা সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির কারণে নয়, বরং দীর্ঘদিন ধরে চলমান পরিস্থিতির ফল। জাহেদ বলেন, তার কোনো সাম্প্রতিক বা ভবিষ্যত কর্মকাণ্ডের সঙ্গে বিষয়টি সম্পর্কিত নয় এবং তিনি আনা নাসরিনের সর্বাঙ্গীন কল্যাণ ও সফল জীবন কামনা করেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত