ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
৭ যু’দ্ধ থামিয়ে নোবেলের স্বপ্ন দেখছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাণিজ্যের মাধ্যমে তিনি ভারত-পাকিস্তানসহ বিশ্বজুড়ে সাতটি সংঘাত থামিয়েছেন এবং এই কৃতিত্বের জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি জানান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাত স্থগিত করার ক্ষেত্রে তার ভূমিকা অনন্য, যা আন্তর্জাতিক মানদণ্ডে প্রশংসনীয়।
শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “বিশ্ব মঞ্চে আমরা এমন কাজ করে সম্মান অর্জন করছি, যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কাম্বোডিয়া সহ সাতটি যুদ্ধ থামিয়েছে আমাদের প্রচেষ্টা।”
ট্রাম্প আরও উল্লেখ করেন, “ভারতের সঙ্গে যেমন বলেছি, যদি যুদ্ধ চালাও তবে কোনো বাণিজ্য হবে না। দুই দেশের নেতাকেও আমি শ্রদ্ধা করি। সব মিলিয়ে ৬০ শতাংশ যুদ্ধ থেমেছে বাণিজ্যের কারণে।” তার এই দাবিকে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক ও আলোচনা তৈরি করেছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ