ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
সাবেক মন্ত্রীর মানি লন্ডারিংয়ের ২৩ বস্তা নথি জব্দ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট বিপুল অবৈধ সম্পদের নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্থানীয় সূত্র জানায়, শিকলবাহা ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়, যেখানে দেশ-বিদেশে তার অপ্রকাশিত সম্পদের বিস্তারিত তথ্য রয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে দুদক এ অভিযান চালায়। উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পুলিশ সদস্য এবং একাধিক স্বাক্ষী। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে অভিযান ও জব্দকৃত আলামতের বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম।
দুদকের দাবি, উদ্ধার হওয়া নথিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, দুবাই, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় ফ্ল্যাট, বাণিজ্যিক ভবন, জমি, ব্যাংক হিসাবসহ বিপুল সম্পদের প্রমাণ রয়েছে। নথিগুলোতে বিদেশি সম্পদ ক্রয়, আয়, রক্ষণাবেক্ষণ খরচ, ব্যাংক লেনদেন ও অর্থ স্থানান্তরের তথ্য মিলেছে, যা মানি লন্ডারিংয়ের সুস্পষ্ট আলামত।
দুদকের অনুসন্ধানে জানা যায়, এসব নথি মূলত আরামিট গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠজন ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান রুকমীলা জামানের গাড়িচালক মো. ইলিয়াস তালুকদার প্রথমে নথি নিজের বাড়িতে রাখেন। পরে ১৮ সেপ্টেম্বর দুদকের অভিযান শুরুর আগেই পাশের বাড়িতে সরিয়ে রাখলেও শেষ পর্যন্ত সেখান থেকেই এগুলো জব্দ করা হয়।
দুদক জানিয়েছে, উদ্ধার হওয়া তথ্য অনুযায়ী মোট ৫৮২টি বিদেশি সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে বাড়ি, ফ্ল্যাট, বাণিজ্যিক ভবন, ব্যাংক অ্যাকাউন্ট এবং নানা ধরনের বিনিয়োগ। অনেক সম্পদের আয়কর রিটার্ন, ভাড়ার দলিল এবং বিদেশি ব্যাংকে জমা অর্থের রশিদও পাওয়া গেছে।
প্রাথমিকভাবে বিষয়টিকে বড় মানি লন্ডারিং কেলেঙ্কারি হিসেবে দেখছে দুদক। তারা জানিয়েছে, নথি যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সম্পদ অর্জনে জড়িত অন্যদের শনাক্তেরও চেষ্টা চলছে। একইসঙ্গে দেশে-বিদেশে তথ্য আদান-প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়া হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা