ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
রাত জেগে মোবাইল ব্যবহার ডেকে আনছে যেসব বিপদ
লাইফস্টাইল ডেস্ক: বর্তমান সময়ে নতুন প্রজন্ম থেকে শুরু করে বয়স্করাও রাত জেগে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছেন। কেবল চোখের নিচে কালি পড়াই নয়, রাত জেগে মোবাইল ব্যবহারের কারণে আরও অনেক গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকেরা বারবার রাতে ঘুমানোর আগে মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন। নিচে রাত জেগে মোবাইল ব্যবহারের কয়েকটি প্রধান সমস্যা তুলে ধরা হলো:
১. ওজন বৃদ্ধি:রাত জাগার ফলে দেহের হরমোনের তারতম্য ঘটে, যা ক্ষুধার উদ্রেক করে। এই অভ্যাস দীর্ঘস্থায়ী হলে অজান্তেই দেহের ওজন বৃদ্ধি পেতে পারে।
২. হরমোনের ভারসাম্যহীনতা:দীর্ঘদিন ধরে হরমোনের তারতম্য ঘটতে থাকলে মেটাবলিজমের হার বাধাগ্রস্ত হয়। এর ফলে কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়, যা শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
৩. ডায়াবেটিসের ঝুঁকি:অনিয়মিত ঘুম এবং দীর্ঘ সময় রাত জাগার কারণে রক্তে ইনসুলিনের তারতম্য ঘটে। এর ফলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেতে পারে, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে।
৪. রক্তচাপ ও হার্টের সমস্যা:রাত জাগার ফলে রক্তচাপের তারতম্য ঘটতে পারে। দীর্ঘ মেয়াদে এই সমস্যা হার্টের স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
৫. মানসিক স্বাস্থ্য:ঘুম শরীরকে প্রয়োজনীয় বিশ্রাম দেয়। কিন্তু রাত জাগার কারণে পর্যাপ্ত ঘুম না হলে সময়ের সাথে সাথে উদ্বেগ, মেজাজ পরিবর্তন (মুড সুইং) এবং ব্রেন ফগ (স্মৃতিশক্তি ও মনোযোগে সমস্যা) বাড়তে থাকে। এটি সামগ্রিক মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)