ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
‘দেশের রাজনীতি ব্যবসায়ীদের কাছে বন্দি হয়ে গেছে’
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই বিপ্লবী হাসনাত আবদুল্লাহ দেশের রাজনীতিকে বর্তমানে ব্যবসায়ীদের বন্দি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন। তার মতে, রাজনীতি রাজনীতিকের নিয়ন্ত্রণে থাকা উচিত, ব্যবসায়ীদের হাতে নয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ অনুষ্ঠিত তারুণ্যের রাষ্ট্রচিন্তন তৃতীয় সংলাপ-এ এই মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ এনসিপির অর্জন এবং সীমাবদ্ধতাগুলোও তুলে ধরেন। তিনি বলেন, আমাদের সীমাবদ্ধতা আছে, এবং আমরা তা স্বীকার করি। ভুল হলে সংশোধন করি। আপনাদের পরামর্শ গ্রহণ করে আমরা বাংলাদেশপন্থি রাজনীতি এগিয়ে নেব।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় আমাদের দলকেই নিতে হচ্ছে। মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে। সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে।
হাসনাত আরও অভিযোগ করেন, মিডিয়া ও সামরিক বাহিনীর এমন অংশ যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধে তারা প্রায় একাই লড়েছেন। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলি। সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা, যোগ করেন তিনি।
মিডিয়ার ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হননের অভিযোগও তিনি এ সময় করেন। ৫ আগস্ট কক্সবাজার সফরের সময়ও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল, উল্লেখ করে হাসনাত বলেন, বলা হয়েছিল আমরা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছি।
হাসনাত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমরা কখনোই মিডিয়ার বিরোধী নই। তবে সংবাদ প্রকাশে সবসময় বস্তুনিষ্ঠতা আশা করি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী