ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
আগামীকাল মহালয়া, সরকারি ছুটি মিলিয়ে ৪ দিন বন্ধ
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল, ২১ সেপ্টেম্বর ২০২৫, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের জন্য শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা মহালয়া পালিত হবে। এই দিন থেকে শুরু হচ্ছে দুর্গাপূজার মূল উৎসবকাল, যেখানে পূজা ও সামাজিক অনুষ্ঠানগুলো শুরু হবে। তবে সরকারি ছুটির তালিকায় মহালয়ার জন্য কোনো ছুটি ঘোষিত হয়নি।
সরকারি ছুটি সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সরকারি ছুটির তালিকায় মহালয়া উল্লেখ নেই। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের ছুটির তালিকাতেও এদিনকে ছুটির দিন হিসেবে দেখা যায়নি। তবু অনেক সনাতন ধর্মাবলম্বী ঐচ্ছিকভাবে ছুটি নিয়ে মহালয়া উদযাপন করেন।
এবার সরকারি চাকরিজীবীরা শারদীয় দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটির কারণে টানা চার দিন বিশ্রাম নিতে পারবেন। ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি। এরপর শুক্রবার ও শনিবারও সরকারি ছুটি। ফলে, সরকারি চাকরিজীবীরা একটানা চার দিনের বিশ্রাম উপভোগ করতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সব প্রতিষ্ঠানে মহালয়ার ছুটি নেই। তবে কিছু প্রতিষ্ঠান যেমন কারিগরি শিক্ষা অধিদপ্তর, সেখানে মহালয়া উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এদিন ছুটি দিয়েছে।
রাজধানীর একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জানিয়েছে, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জিতে মহালয়া ছুটি উল্লেখ না থাকায় ২১ সেপ্টেম্বর রবিবার শ্রেণি কার্যক্রম চলবে।”
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের একাডেমিক সূচি অনুযায়ী, মহালয়া উপলক্ষে ২১ সেপ্টেম্বর প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ভর্তি কার্যক্রম চলমান থাকবে এবং অ্যাডমিশন বিভাগ ও নিরাপত্তা বিভাগের জন্য ছুটি প্রযোজ্য হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট