ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
সরকারি প্রশিক্ষণার্থীদের জন্য নতুন ভাতা কাঠামো ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দৈনিক ভাতা নতুনভাবে নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থানকালে প্রতিদিন ৮০০ টাকা এবং মাঠ সংযুক্ত কার্যক্রমে অংশ নিলে প্রতিদিন ১,০০০ টাকা ভাতা পাবেন।
অন্যদিকে, ১০ম গ্রেড থেকে তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের জন্য কেন্দ্রে অবস্থানকালীন ভাতা ৬০০ টাকা এবং মাঠ সংযুক্ত কার্যক্রমে অংশ নেওয়ার ক্ষেত্রে ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে এ বিষয়ে কিছু শর্তও নির্ধারণ করেছে সরকার। যেমন বরাদ্দকৃত অর্থের মধ্য থেকেই এ ব্যয় নির্বাহ করতে হবে, অতিরিক্ত বরাদ্দ চাওয়া যাবে না এবং সব ধরনের আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মেনে চলতে হবে। একইসঙ্গে নির্ধারিত resource ceiling এর মধ্যে ব্যয় নির্বাহ করতে হবে। কোনো আর্থিক অনিয়ম ধরা পড়লে দায়ভার বহন করবেন বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ।
পরিপত্রে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ