ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
দেওয়ানি ও ফৌজদারি আদালতের বিভাজন: বিচার প্রক্রিয়ায় নতুন দিগন্ত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তন এসেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে আলাদা করা হয়েছে। সরকারের প্রত্যাশা, এ উদ্যোগে মামলা নিষ্পত্তির গতি বাড়বে এবং দীর্ঘসূত্রতার কারণে তৈরি হওয়া মামলাজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়েছে, এতদিন জেলা পর্যায়ের যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজকে একইসঙ্গে দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার করতে হতো। বিচারকদের এই দ্বৈত দায়িত্বই মামলাজট ও দীর্ঘসূত্রতার বড় কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের অধস্তন আদালতগুলোতে প্রায় ১৬ লাখ দেওয়ানি মামলা এবং ২৩ লাখ ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। যদিও ফৌজদারি মামলার সংখ্যা বেশি, তারপরও বিচারকদের উভয় ধরনের মামলা পরিচালনা করতে হয়। এর ফলেই মামলা নিষ্পত্তির হার কমে আসে।
এই প্রেক্ষাপটে ২০৩টি অতিরিক্ত দায়রা আদালত এবং ৩৬৭টি যুগ্ম দায়রা আদালত প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। নতুন আদালতগুলো কেবল ফৌজদারি মামলার বিচার করবে। এতে বিচারকদের দ্বৈত দায়িত্বের অবসান ঘটবে এবং বিচারিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি আসবে বলে আশা করছে সরকার।
আইন বিশেষজ্ঞদের মতে, যুগান্তকারী এ সিদ্ধান্ত জেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি আদালতকে কার্যত আলাদা করবে। এর ফলে মামলার নিষ্পত্তির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ দ্রুত বিচার পাওয়ার সুযোগ পাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা