ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
রমজান উপলক্ষ্যে ১০ হাজার টন মশুর ডাল কিনবে সরকার
ডুয়া ডেস্ক: বাংলাদেশ সরকারের ট্রেডিং করপোরেশন (টিসিবি) ১০ হাজার টন মসুর ডাল কিনবে, যা প্রায় এক কোটি নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। সরকার প্রতি কেজি মসুর ডালের দাম বাজারদরের চেয়ে ১৭ টাকা ৯ পয়সা কমে কিনবে। এমনকি, সরকারি দামের চেয়েও কম দামে ডাল কেনা হবে।
বাণিজ্য মন্ত্রণালয় আগামী ১৫ জানুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই মসুর ডাল কেনার প্রস্তাব উপস্থাপন করবে। যদি প্রস্তাবটি অনুমোদন পায়, তাহলে মসুর ডালটি কারওয়ান বাজারের শবনাম ভেজিটেবল অয়েল থেকে কেনা হবে। পবিত্র রমজান উপলক্ষে আগামী মার্চ মাসে কেনা হবে এই ডাল।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি (২০২৪-২৫) অর্থবছরে টিসিবির বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২ লাখ ৮৮ হাজার টন মসুর ডাল কেনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৯২ হাজার ৯৫০ টন মসুর ডাল কেনার চুক্তি হয়েছে, এবং এখন আরও ১০ হাজার টন ডাল স্থানীয় দরপত্র পদ্ধতিতে কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
দরপত্র দাখিলের পর, শবনাম ভেজিটেবল অয়েল ১০ হাজার টন মসুর ডালের জন্য প্রতি কেজি ৯৭ টাকা ৯১ পয়সা দাম প্রস্তাব করেছে। দরপত্র মূল্যায়ন কমিটি এই প্রস্তাবটি সর্বনিম্ন দাম হিসেবে গ্রহণ করেছে। এই ক্রয় কার্যক্রমের জন্য মোট ব্যয় হবে ৯৭ কোটি ৯১ লাখ টাকা, যা সরকারি প্রাক্কলিত দাম থেকে ৯ টাকা ২৬ পয়সা কম।
টিসিবির বাজার তথ্য অনুযায়ী, ২৪ ডিসেম্বর স্থানীয় বাজারে মাঝারি দানার মসুর ডালের গড় খুচরা দাম ছিল প্রতি কেজি ১১৫ টাকা, ফলে সরকার এই ডাল কিনতে পারবে বাজারের তুলনায় সাশ্রয়ী দামে।
এছাড়া, ভারতীয় উৎস থেকে আমদানির জন্য প্রতি কেজি মসুর ডালের সম্ভাব্য খরচ প্রায় ১২৫ টাকা, যা স্থানীয় বাজারে মসুর ডাল কেনার চেয়ে অনেক বেশি। এজন্য সরকার স্থানীয়ভাবে মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস