ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
১৭ দিন স্কুলে স্কুলে মোদির জীবনীচিত্র প্রদর্শন
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। ‘প্রেরণা’ নামের এ কর্মসূচির আওতায় ১৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শিত হচ্ছে মোদির জীবনীভিত্তিক চলচ্চিত্র চলো জীতে হ্যায় (এসো একসঙ্গে বাঁচি)। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত এ আয়োজনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের চরিত্রগঠন ও অনুপ্রেরণা জোগানো।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করছে মন্ত্রণালয়ের অধীন তিনটি সংস্থা—সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই), কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) এবং নবোদয় বিদ্যালয় সমিতি (এনভিএস)। চলচ্চিত্রটিতে মোদির শৈশব, কৈশর, তারুণ্য ও সংগঠক থেকে নেতায় পরিণত হওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। কর্মকর্তাদের ভাষ্য, আত্মমর্যাদাবোধ, বিনয়, সাহস, কঠোর পরিশ্রম, আত্মনিবেদন, সত্যনিষ্ঠা, করুণা, সেবাপরায়ণতা, স্বাধীনতা, কর্তব্যপরায়ণতা ও একতার মতো নীতির ভিত্তিতে সাজানো হয়েছে ‘প্রেরণা’।
এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, এই ছবি শিক্ষার্থীদের সামাজিক-মানসিক শিক্ষা, সহানুভূতি, আত্মপ্রতিফলন ও দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়তা করবে এবং তাদের অনুপ্রেরণা জোগাবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ