ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত
ডুয়া ডেস্ক : ব্যাংক এশিয়া কর্তৃক দায়ের করা ১৪ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৮৮৭ টাকার খেলাপি ঋণের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট সিমেন্ট কোম্পানির ব্যাংক হিসাব স্থগিতের আদেশ দিয়েছেন আদালত।
এছাড়া, আদালত আগামী ২০ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট হিসাবটির গত এক বছরের হিসাব বিবরণী দাখিল করার জন্যও নির্দেশনা প্রদান করেছেন। সোমবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন।
কোম্পানিটির খেলাপি ঋণ আদায়ে গত বছরের ২১ নভেম্বর অর্থঋণ আদালতে একটি মামলা দায়ের করে ব্যাংক এশিয়া লিমিটেড। পরে ২৬ নভেম্বর ক্রোকাবদ্ধের দরখাস্ত দিলে আদালত শুনানির জন্য ১৩ জানুয়ারি দিন ধার্য করেন।
ক্রোকাবদ্ধের আবেদনে বাদীপক্ষ উল্লেখ করেন, আরামিট সিমেন্ট কোম্পানির নামে নেওয়া ঋণের বিপরীতে ব্যাংকের নিকট আসামিদের কোনো স্থাবর-অস্থাবর সম্পদ দায়বদ্ধ নেই। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আসামিরা দেশত্যাগ করেছেন বলে শোনা যায়। আসামিদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। আবেদনে বলা হয়, আরামিট সিমেন্ট কোম্পানির নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, বহদ্দারহাট শাখায় একটি ব্যাংক হিসাব রয়েছে যার নম্বর-০৭৯১১০১০০০০০০০৩৮। হিসাবটি ক্রোকাবদ্ধ না করা হলে আসামিদের কাছ থেকে বিপুল পরিমাণ পাওনা আদায় অসম্ভব হয়ে পড়বে।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ছাড়াও ওই মামলায় তার স্ত্রী রুখমিলা জামান, আরামিট সিমেন্ট পিএলসির চেয়ারম্যান এস.এম আলমগীর চৌধুরী, পরিচালক ওয়ারাসুজ্জামান চৌধুরী, খোরশেদুল আলম, মো. হাবিব উল্লাহ, মো. শফিকুল ইসলামকে আসামি করা হয়েছে।
গণমাধ্যমকে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, আরামিট সিমেন্ট কোম্পানির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। তিনি সরকার পতনের পর দেশ ছেড়েছেন। এছাড়া ওই সিমেন্ট কোম্পানির নামে নেওয়া ঋণের বিপরীতে যেহেতু কোনো স্থাবর-অস্থাবর সম্পদ ব্যাংকের কাছে দায়বদ্ধ নেই। আদালত আমাদের ক্রোকাবদ্ধের আবেদন পর্যালোচনা করে আজ শুনানি শেষে আরামিট সিমেন্ট কোম্পানির বহদ্দারহাট শাখার একটি হিসাবের সমস্ত লেনদেন স্থগিতের আদেশ দিয়েছেন।
তিনি জানান, একইসঙ্গে ব্যাংকটির ওই শাখাকে আগামী ২০ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট হিসাবটির গত এক বছরের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ